প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ



plan_logo
প্ল্যান ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানব হিতৈষী শিশু কেন্দ্রীক উন্নয়ন সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করেছে- যেখানে কোন ধর্ম, রাজনীতি কিংবা সরকার এর প্রতি বিশেষ পক্ষপাতিত্ব নেই। বর্তমানে সংস্থাটি সারা বিশ্বে ৭০টি দেশে কাজ করে যাচ্ছে। প্ল্যান ইন্টারন্যাশনাল ১৯৯৩ সালে বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করে। প্ল্যান ইন্টারন্যাশনাল বিভিন্ন কমিউনিটির সক্ষমতা উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচেছ- যাতে তারা নিজেদের উন্নয়নের দায়িত্ব নিজেরাই নিতে পারে।

ফোকাল পারসনঃ ডাঃ ইখতিয়ার উদ্দিন খন্দকার
যোগাযোগ এর ঠিকানাঃ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
হাউজ # ১৪, রোড # ৩৫,
গুলশান ২,
ঢাকা – ১২১২, বাংলাদেশ
টেলিফোন: ৮৮০-২-৯৮৬০১৬৭, ৮৮১৭৫৮৯
ওয়েবসাইট: www.plan-international.org
কার্যক্রমের ধরনঃ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মপদ্ধতির মধ্যে মূল স্টেকহোল্ডার হ’ল শিশুরা, তাদের সমাজ এবং সেবাদানকারীরা, যারা শিশুদের সম্ভাবনা বিকাশের জন্য দায়িত্ব প্রাপ্ত। বিস্তারিত পর্যালোচনা ও প্রক্রিয়ার পর প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ৪র্থ কান্ট্রি স্ট্রাটিজিক পরিকল্পনা প্রণয়ন করেছে, যা স্বাস্থ্য সেবা, গুনগত মৌলিক ও প্রাথমিক শিক্ষা, অরক্ষিত শিশুদের সংরক্ষন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও তাদের জন্য স্থায়ীত্বশীল জীবিকা অর্জনের বিষয়টি সম্ভব করে তোলার মাধ্যমে শিশুদের এবং তাদের সমাজের সক্ষমতা তৈরীর উপর আলোকপাত করেছে। আর এ সক্ষমতা তৈরী করা হচ্ছে অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে পার্টনারশীপ সৃষ্টির মাধ্যমে; উদাহরণস্বরূপ বলা যায়, এই সহযোগীদের মধ্যে রয়েছে; সুশীল সমাজ সংগঠন, ইউনিয়ন পরিষদ, সরকার এর সংশ্লিষ্ট লাইন ডিপার্টমেন্ট, স্থানীয় ও জাতীয় এনজিও এবং
মন্ত্রণালয় ও এদের সাথে সংশ্লিষ্ট কেন্দ্রীয় পর্যায়ের ডিপার্টমেন্ট।
কিশোর-কিশোরী কর্মসূচী সম্পর্কীত সংক্ষিপ্ত বর্ণনাঃ বাংলাদেশের কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার উন্নয়নের লক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল
– শিক্ষা মন্ত্রনালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং মাদরাসা শিক্ষা বোর্ড এর মাধ্যমে স্কুল এবং মাদরাসায় যৌন ও প্রজনন শিক্ষা প্রদানে সহযোগিতা করছে
– কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা সম্প্রসারনের উদ্দেশ্যে ১৯৭ টি নির্বাচিত স্বাস্থ্যকেন্দ্রে এ সেবা প্রনয়ণে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে সহযোগিতা করছে
– কিশোর-কিশোরীদের উন্নয়নের সাথে যুক্ত বিভিন্ন নীতি ও কৌশল প্রনয়ণে সরকার এর বিভিন্ন সংস্থাকে সহযোগিতা করছে
অন্যান্যঃ