Warning: include(/home/southban/nearsbd.org/wp-content/advanced-cache.php): failed to open stream: No such file or directory in /home/southban/nearsbd.org/wp-settings.php on line 84

Warning: include(/home/southban/nearsbd.org/wp-content/advanced-cache.php): failed to open stream: No such file or directory in /home/southban/nearsbd.org/wp-settings.php on line 84

Warning: include(): Failed opening '/home/southban/nearsbd.org/wp-content/advanced-cache.php' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php70/root/usr/share/pear') in /home/southban/nearsbd.org/wp-settings.php on line 84
নিয়ারস্ এর উদ্বোধনী অনুষ্ঠান | Nears BD

নিয়ারস্ এর উদ্বোধনী অনুষ্ঠান



বাংলাদেশে কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে নিয়োজিত বেসরকারী পর্যায়ের জাতীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিত্বদের নিয়ে গঠিত নেটওয়ার্ক ফর এনসিওরিং এডোলেসেন্ট রিপ্রোডাকটিভ হেলথ, রাইটস এন্ড সার্ভিসেস (নিয়ারস্) এর উদ্বোধনী অনুষ্ঠান ২১ নভেম্বর মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচীটি ২টি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব ফয়েজ আহম্মেদ বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ কাজী মোস্তফা সারোয়ার ও নেদারল্যান্ডস এমবাসীর ফার্স্ট সেক্রেটারী (এস.আর.এইচ আর এন্ড জেন্ডার) ডাঃ এনি ভেস্টজেনস, মেরী স্টোপস বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মোঃ মাসরুরুল ইসলাম। ডাঃ কে.এম. রেজাউল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নিয়ারস্-এর সদস্য সচিব ইমরুল হাসান খান এবং ভাইস প্রেসিডেন্ট জনাব ইখতিয়ার উদ্দিন খন্দকার নিয়ারস সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান ও উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন ।
দ্বিতীয় পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়াধীন স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ। সভায় সভাপতিত্ব করেন নিয়ারস্-এর সহ-সভাপতি কাজী শামসুল আলম। সভা শেষে কিশোর কিশোরীদের দ্বারা পরিচালিত ঝিনুকমালা নাট্যদল মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে। বিপুল জনগোষ্ঠীর ৩৫% কিশোর কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য নিয়ে মার্চ ২০০৩ সন থেকে এ সংগঠন দেশের প্রতিটি বিভাগের জেলায় কর্মরত ৬৪টি সদস্য সংগঠন এর সঙ্গে জড়িত। উক্ত অনুষ্ঠানে প্রায় ১৫০ জন সরকারী বেসরকারী প্রতিনিধি উপস্থতি ছিলেন।
উল্লেখ্য উক্ত অনাড়মম্বর অনু্ষ্ঠানে নিয়ারস্ এর ফেসবুক পেজ www.facebook.com/nearsbd ও ওয়েব সাইট www.nearsbd.org এর ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।