পপুলেশন কাউন্সিল



Project_Balika_600_400_s_c1_c_c
পপুলেশন কাউন্সিল দীর্ঘদিন থেকেই বাংলাদেশ সরকারী, বেসরকারী, দেশীয় ও আন্তর্জাতিক এনজিও এবং উন্নয়ন-সহযোগী সংস্থাসমূহের সাথে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য অধিকার (Adolescent Sexual & Reproductive Health Rights) উন্নয়নের জন্য নানামূখী কার্যক্রম ও উদ্যোগ গ্রহন করে আসছে। ১৯৬০ সালের মাঝামাঝি সময় থেকে পপুলেশন কাউন্সিল বাংলাদেশে গবেষণাভিত্তিক কাজ করে আসছে।

ফোকাল পারসনঃ সিগমা আইনুল
যোগাযোগ এর ঠিকানাঃ বাড়ি নং ১৫বি, রোড ১৩, গুলশান, ঢাকা ১২১২।
ওয়েবসাইটঃhttp://www.popcouncil.org/research/bangladesh
কার্যক্রমের ধরনঃ গবেষণা
কিশোর-কিশোরী কর্মসূচী সম্পর্কীত সংক্ষিপ্ত বর্ণনাঃ পপুলেশন কাউন্সিল, ইউএসএআইডি (USAID) এর সহযোগিতায় Global Evidence প্রকল্পের মাধ্যমে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাথে সমন্বয়ে Improved Adolescent Sexual Reproductive Health Outcomes in Bangladesh নামে একটি গবেষণা প্রকল্প হাতে নিয়েছে। এই গেবষণা প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে সরকার ও নীতি নির্ধারণী মহল, এনজিও, দাতা এবং উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের মধ্যে সমন্বয় সাধন করতে সহয়তা করা এবং সরকারকে কৈশোরকালীন যৌন এবং প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত স্টাডিসমূহ বাস্তবায়নে কারিগরি সহয়তা প্রদান করা। এই গবেষণা কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য উন্নয়নের জন্য নানামুখী কার্যক্রমগুলোকে ম্যাপিং এবং পর্যলোচনার মাধ্যমে তথ্য উপাত্ত বিশ্লেষণের উদ্যোগ নেয়া হয়েছে যার ফলে এই সমস্ত তথ্য উপাত্ত সংরক্ষণ করা সহজ হবে। বিদ্যমান কার্যক্রমগুলোর ম্যাপিং এবং পর্যালোচনা জাতীয় ও আন্তর্জাতিক সংস্থালোকে কার্যকরীভাবে কর্মকৌশল, নিরীক্ষণ এবং মূল্যয়ন ব্যবস্থা তৈরি করতে সহায়তা করবে বলে আশা করা যায়। এই গবেষণার ফলাফল নিয়ে ২০১৬ সালে একটি Situation Analysis Brief প্রকাশিত হয়েছে। এছাড়াও এই গবেষণা প্রকল্পের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহায়তায় ইতোমধ্যে দ্বিবার্ষিক Adolescent Health Newsletter এর দুটি সংখ্যা প্রকাশ করা হয়েছে। আশা করা যায় এই গবষণা প্রকল্পের মধ্যিদিয়ে কিশোর কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সংক্রান্ত জ্ঞান এবং ধারনার উন্নয়ন, এবং সুবিধা বঞ্চিত কৈশোর জনগোষ্ঠীর প্রধান স্বাস্থ্য সমস্যা যথা- অপুষ্টি; অল্প বয়সে বিয়ে এবং গর্ভধারণ; যৌন হয়রানী; পরিবার পরিকল্পনা এবং শিক্ষার স্বল্পতা নিরসনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে সামগ্রিক সহায়তা প্রদান করতে সমর্থ হবে।
অন্যান্যঃ