পাথরঘাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন



১১ই অক্টোবর জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে পাথরঘাটার ৩০ টি স্কুল ও মাদ্রাসায় মেরী স্টোপস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলদেশ এর আয়োজনে ৬ষ্ঠ থেকে ৯ম-১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন এবং জেলা প্রশাসন এর সাথে সম্মিলিত র‌্যালী এর মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।