Warning: include(/home/southban/nearsbd.org/wp-content/advanced-cache.php): failed to open stream: No such file or directory in /home/southban/nearsbd.org/wp-settings.php on line 84

Warning: include(/home/southban/nearsbd.org/wp-content/advanced-cache.php): failed to open stream: No such file or directory in /home/southban/nearsbd.org/wp-settings.php on line 84

Warning: include(): Failed opening '/home/southban/nearsbd.org/wp-content/advanced-cache.php' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php70/root/usr/share/pear') in /home/southban/nearsbd.org/wp-settings.php on line 84
নীরবতা ভাঙ্গো | Nears BD

নীরবতা ভাঙ্গো



কাউকে বলে দাও/ কারো সাথে কথা বলোঃ
তোমার প্রতি কোন ধরনের সহিংসতা ঘটলে তা তুমি বিশ্বাস করো এমন কাউকে অবশ্যই বলো। কখনো কখনো এই বিষয়ে কথা বলাটা সহজ হয় না, এক্ষেত্রে মা-বাবাকে জানানোর জন্য চিরকুট বা নোট লিখতে পারো। মা-বাবার সাথে কথা বলাটা কঠিন বলে মনে করলে তা অবশ্যই বড় যাকে তুমি বিশ্বাস করো তাকে জানাবে।
কোন রকমের সহিংসতা বা যৌন নির্যাতনের শিকার হলে দ্রুত হেল্প লাইনে যোগাযোগ করো- ১০৯২১।
কিছু গোপন করো নাঃ
তোমার প্রতি সহিংসতা কখনো লুকিয়ে রাখবে না। কখনো কেউ শিশুদের প্রতি খারাপ বা ভুল কিছু করলে তারা সবসময়ই কাউকে কিছু বলতে নিষেধ করে। এই ধরনের লোক জানে যে সে খারাপ কিছু করছে, তাই সে সবসময় নিজেকে রক্ষা করতে চায়। এসব ক্ষেত্রে লজ্জা বা সংকোচ বোধ করবে না। তোমার প্রতি সহিংসতা তোমার ভুল নয়।
শরীর সীমানা অতিক্রম করতে না দেয়াঃ
দুই হাত প্রসারিত করে এবং পা থেকে দুই হাতের মাঝের আঙ্গুলের সাথে কাল্পনিক রেখা টানলে যে সীমানা তৈরি হয় তাই হলো তোমাদের শরীরের সীমানা এবং ব্যক্তিগত স্থান। এই সীমানা এবং স্থান অতিক্রম করার অধিকার কারো নেই। এই সীমানার মধ্যে কাউকে ঢুকতে না দিলে নির্যাতন এর সম্ভাবনা ও থাকে কম।